ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

author
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ১০:১৮
ad003
দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ মে) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার দক্ষিণ সৈয়দপুর এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে এনামুল হক (৪০),এবং তাঁর স্ত্রী মোছাঃ ছকিনা বেগম (৩৮)।

পুলিশ জানায় (১৮ মে) দিবাগ রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় (১৯ মে) মঙ্গলবার  ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানায়, তাঁদের গ্রেপ্তার করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT