সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা নামক হাওরে মিজান মিয়া(৪০) নামে এক কৃষকের জমির পানিতে থাকা পাকা বোরোধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এসময় বাধা দিতে গেলে জমির মালিক কৃষক মিজান মিয়াসহ তার লোকজনদের উল্টো মারধর করেন আনার মিয়া (৪৫) সহ তার লোকজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিরুপায় হয়ে ওইদিন বিকেলেই কৃষক মিজান মিয়া বাদি হয়ে অভিযুক্ত একই ইউনিয়নের পাশের মাইজবাড়ি গ্রামে আনার মিয়া ও সলপ গ্রামের আকবর বাদশাকে(৪২) আসামি করে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা গ্রামের কৃষক মিজান মিয়া এবার বাড়ির পাশের জালধরা নামক হাওরে থাকা তার আড়াই একর জমিতে বোরো আবাদ করেন। সারা হাওর এলাকার ন্যায় অতি বৃষ্টিতে তার ওই জমির পাকা বোরোধান কোমড় সমান পানিতে তলিয়ে গেছে। শ্রমিক সঙ্কট ও অধিক মজুরিতে তিনি ওই জমির পাকাধান না কেটে কয়েকদিন অপেক্ষা করছিলেন। এরই মধ্যে গত কয়েকদিনের প্রকট রোদে জমির পানিও কমতে শুরু করে। এরমধ্যে মঙ্গলবার দুপুরে পাশের মাইজবাড়ি গ্রামের আনার মিয়া ও সলপ গ্রামের আকবর বাদশা নামে দুই ব্যক্তি জমির মালিককে কিছু না বলেই তারা জোরপূর্বক ওই জমির পাকাধান কাটতা শুরু করেন। পরে বিষয়টি টের পেয়ে জমির মালিক মিজান মিয়া ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা জমির মালিক কৃষক মিজানকে মারধর করে এবং তাকে প্রাণের মেরে ফেলবে বলে হুমকি দেন। পরে বাড়ির অন্যান্য লোকজনদেরকে ঘটনাস্থলে আসতে দেখে অপরাধীরা নৌকাযোগে সেখান থেকে চলে যান।
অভিযুক্ত আনার মিয়া বলেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।