ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৬

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ১২:১১
ad003
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীর দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য মো. জয়নাল আবেদীন সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চাপাতলী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আব্দুল জলিল সরকারের ছেলে।

এদিকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমিরাবাদ মোড় এলাকা থেকে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গৌরীপুর এলাকার পূর্ব পেন্নাই এলাকার রফিক মাস্টার বাড়ির আলমাছ মিয়ার ছেলে।

পৃথক অভিযানে চুরি ও মারামারি সংক্রান্ত মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন পদুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর ওদা বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সাগর আহম্মেদ এবং শাহীন আহমেদ বাবু। তিনি মেঘনা উপজেলার ব্রাহ্মণচর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর এলাকায় বসবাস করছেন।

এ ছাড়া উপজেলার মোবারকপুর এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে মো. সাগর এবং বারপাড়া ইউনিয়নের রাঙ্গাশিমুলিয়া এলাকার মোহাম্মদ রশিদের ছেলে ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT