ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ মে) বেলা ১১টায় কেরানীগঞ্জের জিনজিরা আবাসিক এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক।
তিনি জানান, অবৈধভাবে ভেজাল মিশ্রিত কোমল পানীয়,সস ও আচার তৈরি করে বিভিন্ন নামে বেনামে সারাদেশে বাজারজাত করার অপরাধে সাদ্দাম হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, কোন অবৈধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরানীগঞ্জে থাকতে পারবেনা। অভিযান অব্যাহত থাকবে।