ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যদের উপর হামলা

author
গাংনী(মেহেরপুর)প্রতিনিধি

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ২:৫৭
ad003
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় লোকজন ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে| এসময় ইউপি সদস্য সুজাউদ্দীনের ওপর হামলা করেন  জামায়াত নেতাকর্মীরা|

ইউনিয়ন পরিষদ সুত্র জানায়, আজ বুধবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকারের দেওয়া ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের সময় বেশ কিছু জামায়াত নেতাকর্মীরা সেখা উপস্থিত হন| তারা ওই চালের ভাগ দাবি করেন| তাদের দাবি পূরণ না করায় তারা ইউপি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়|

এলাকাবাসি জানান, যদি তাদের তালিকাভুক্ত কোনো দুস্থ ব্যক্তি থাকে তাহলে নাম দিলে যাচাই-বাছাই করে চাল দেওয়া হবে| কিন্তু তারা কোনো তালিকা না দিয়েই জোরপূর্বক চাল নেওয়ার চেষ্টা করে|জামায়াতের লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্যদের ওপর হামলা ও চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে| পরে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে|

ষোলটাকা ইউনিয়ন পরিষদ, প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন জানান, চাল বিতরণেল সময় হঠাত জামায়াত নেতার্মীরা এসে বাধা দিয়ে ˆবঠকে বসতে বলেন এবং সমান ভাগ চেয়ে চাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে| এসময় অন্যান্য মে¤^র ও স্থানীয় লোকজন বাধা দিলে সুজাউদ্দিন মে¤^রকে মারধর করেন| বিষয়টি ইউএনও কে জানানো হলে তিনি ফোর্স পাঠান| সেময় জামায়াত নেতারা সটকে পড়েন|

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনকে মুঠো ফোনে কল দিলেও তিনি রিসিভ করেন নি|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT