ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দীর্ঘ যানজট দেখা দিয়েছি। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে এ যানজট শুরু হয়। এ নিয়ে টানা তিনদিন ভোর বেলা থেকে শুরু করে দিনের একটি বড় সময় যানজটের কবলে পড়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা।
সকাল আটটার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।