ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি মোশাররফ হোসেনের কঠোর অবস্থানে লবণচরায় কোণঠাসা সন্ত্রাসীরা

author
খুলনা বু্্যরো

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ৮:৫৭
ad003
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় মাদক ব্যবসায়ী, খুনি, সন্ত্রাসী, ডাকাত, চোর ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। থানা পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে অনেক সন্ত্রাসী এখন এলাকা ছেড়ে পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

১৮ এপ্রিল ২০২৬ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত এক মাসে বাংলাদেশ পুলিশ এর অভিযানে অস্ত্র, মাদক ও চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত বহু আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অস্ত্র উদ্ধার অভিযানে ২ জনকে গ্রেফতার করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও একটি পালসার এনএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৪ জনকে গ্রেফতার করে ৬০০ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ৪৬০ গ্রাম গাঁজা ও ৪০০ মিলিলিটার বিদেশি মদ জব্দ করা হয়।

এছাড়া চোরাই মালামাল উদ্ধারে এক আসামিকে গ্রেফতারসহ একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ৭০টি পরোয়ানা নিষ্পত্তি, ৫০ জন আসামি গ্রেফতার, ১৬টি মামলা রুজু এবং ১৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

লবণচরা থানা পুলিশের দাবি, তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কারণে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, “যেকোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT