ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি রিসোর্ট কক্সবাজার ও প্রাইম ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ৯:০৮
ad003
ছুটি রিসোর্ট কক্সবাজারের সাথে প্রাইম ব্যাংক পিএলসি’র একটি গুরুত্বপূর্ণ Memorandum of Understanding (MOU) স্বাক্ষরিত হয়েছে।

এই MOU-এর মাধ্যমে এখন থেকে ছুটি রিসোর্ট কক্সবাজার, ছুটি বে, ছুটি ভিলা কুয়াকাটা এবং ছুটি ভিলা কক্সবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সম্মানিত বিনিয়োগকারীরা ০% EMI সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি ছুটি রিসোর্টের সকল বিনিয়োগকারী প্রাইম ব্যাংক পিএলসি থেকে বিভিন্ন বিশেষ ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ছুটি রিসোর্ট কক্সবাজারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহাম্মাদ তারিক মাহমুদ, চেয়ারম্যান, ছুটি রিসোর্ট কক্সবাজার; মোঃ মিজানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, ছুটি রিসোর্ট কক্সবাজার; সারফুদ্দিন মাসুম, ডিরেক্টর, ছুটি রিসোর্ট কক্সবাজার; তামান্না মীম, ডিরেক্টর, ছুটি গ্রুপ এবং রাসেদ মোরসেদ, ডিরেক্টর, ছুটি রিসোর্ট কক্সবাজার।

প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, প্রাইম ব্যাংকের এভিপি ও হেড অব প্রোপজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং প্রাইম ব্যাংকের ম্যানেজার ইএমআই পোর্টফোলিও মুহাম্মদ মেহেদী রহমান।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে ছুটি রিসোর্ট কক্সবাজার তার সম্মানিত বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও স্মার্ট বিনিয়োগের সুযোগ তৈরি করলো। এই সুবিধা ছুটি বে, ছুটি ভিলা কুয়াকাটা এবং ছুটি ভিলা কক্সবাজারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

এগিয়ে যাচ্ছে ছুটি, সাথে যুক্ত হচ্ছে প্রিয় আপনজনেরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT