ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি থানায় বিশেষ অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

author
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ১০:৪৯
ad003
মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর নির্দেশনায় কালকিনি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাতভর পরিচালিত অভিযানে ৬০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১,৭০০/- টাকা উদ্ধারসহ ০৩ জন আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ১।এনায়েত কাজী (৪৪), পিতা-মৃত মো. শামচুল হক কাজী, মাতা-মোসাঃ খাদিজা বেগম, সাং- ছোট চর কয়ারিয়া, ইউপি- কয়ারিয়া। ২। সাবেক ইউপি সদস্য মানিক সরদার (৪৫), পিতা-মৃত মোতালেব সরদার, সাং- ছোট চর কয়ারিয়া, ইউপি- কয়ারিয়া। ৩। মো. মেহেদী হাসান (২৮), পিতা- জসিম মাল, সাং- কন্ডা, ইউপি- বিঝারী, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর।

কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম  জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তাদেরকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT