ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় অভিমানে কিশোরীর বিষপানে আত্মহত্যা, পরিবারের দাবী মানসিক অসুস্থ

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ দুপুর ১২:১৮
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাবাসসুম (১৩) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।  

বুধবার রাতে উপজেলার উত্তর  ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ  বিষপানের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাবাসসুম  উত্তর ইউপির আনোয়ার পুর গ্রামের দেওয়ান খন্দকারের কন্যা। তাবাসসুম খরমপুর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের  অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত ছিল।  তবে পরিবারের দাবী সে মানসিক অসুস্থ ছিল।

জানা গেছে,  গত রাতে  পিতা-মাতা তাকে লেখাপড়ার কথা বললে  কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাবাসসুম অভিমান করে বিষপান করলে তাকে উদ্ধার করে  আত্মীয়-স্বজনরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  দুপুর  ১ টার সময় মৃত্যু বরণ করেন।

এ ব্যপারে তাবাসসুমের বাবা দেওয়ান খন্দকার বলেন আমার মেয়ে মানসিক অসুস্থ ছিল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT