ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কারা হচ্ছেন নতুন কমিটির কান্ডারি

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের তোড়জোড়

author
উমর ফারুক

প্রকাশিত : ২১ মে, ২০২৬ দুপুর ২:০৬
ad003
সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে পুরোদমে মাঠে নামতে চায় বিএনপির অঙ্গসংগঠনগুলো। সরকারের পাশাপাশি রাজপথেও যুগোপযোগী কার্যক্রম পরিচালনা করে সরকারকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার সংকল্প তাদের। এ লক্ষ্যে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জাতীয়তবাদী স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গসংগঠনগুলো। ঈদের আগে অথবা ঈদের পরে ধাপে-ধারে  নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে। 

দলের হাইকমান্ডের একটি সূত্র জানায়, সময়োপযোগী ও শক্তিশালী কমিটি গঠনই এখন প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ঝুলে থাকা ইউনিটগুলোতে নতুন মুখ আনার মাধ্যমে সংগঠনে গতি ফেরানোর চেষ্টা চলছে। পদায়নের ক্ষেত্রে কেবল সিনিয়রিটি নয়, গুরুত্ব পাবে বিগত আমলে মামলার সংখ্যা ও পুলিশের হাতে নির্যাতনের চিত্র। যারা বিগত কয়েক বছরে রাজপথে সক্রিয় ছিলেন, তারাই হবেন নতুন কমিটির কান্ডারি। পদপ্রত্যাশীদের লবিং ও তদবিরেও এবার বিশেষ কড়াকড়ি থাকছে। ত্যাগী ও যোগ্য নেতাদের আমলনামা এখন হাইকমান্ডের টেবিলে। চলছে চুলচেরা বিশ্লেষন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ঘোষিত হয়েছে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। এর মধ্যে দলটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান দুজনই ত্রয়োদশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন। ফলে দুজনের কেউই আর আগের মতো সময় দিতে পারছেন না। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত ৩ বছর। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের সেপ্টেম্বরে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যায়যায়দিনকে বলেন, দল এবং দলের অঙ্গসংগঠনের কমিটি গঠণ চলমান প্রক্রিয়া। সংগঠনের গতিশীলতার স্বার্থে পরিবর্তন আসবে। প্রবীন-নবীন অভিজ্ঞতাদের সমন্বয়ে কমিটি হবে। তাছাড়া কমিটির শীর্ষপদের বিষয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির শীর্ষপদের জন্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু, এম ফয়েজ উল্লাহ ফয়েজ, নুরুল হুদা বাবু, সহ- সাধারন সম্পাদক গোলাম মোরশেদ রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সাধারণ সম্পাদক  ইকবাল হোসেন শ্যামল। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন।

নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, ‘আমরা যত দিন দায়িত্বে আছি, নিষ্ঠার সঙ্গে তা পালন করে যাব। দল নতুন নেতৃত্ব আনলে তাকে স্বাগত জানাব। কমিটিতে কে আসবেন তা ঠিক করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।’ 
স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও নতুন কমিটর পদপ্রত্যাশী ফখরুল ইসলাম রবিন যায়যায়দিনকে  বলেন, আমি সব সময় দলের নির্দেশনা মেনেই কাজ করেছি। দলের চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই জানেন। তিনি আমাকে মুল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি। আমি গুরুত্বপূর্ন পদের প্রার্র্থী। আমাকে দায়িত্ব দিলে সুচারুপে তা পালন করবো ইনশাআল্লাহ।
 
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান যায়যায়দিনকে বলেন, কমিটি গঠন ও নেতৃত্বে কারা আসবেন তা ঠিক করবেন  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সিদ্ধান্তই চূড়ান্ত। যে সিদ্ধান্ত নেবেন তাকে স্বাগত জানাই। তবে, যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। যারা দলের জন্য, সংগঠনের জন্য ত্যাগ স¦ীকার করেছেন, তারা কমিটিতে মুল্যায়িত হলে সংগঠন আরো গতিশীল হবে।  
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পদ প্রত্যাশী কাজী মোখতার হোসাইন যায়যায়দিনকে বলেন, সংগঠনকে গতিশীল করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাকেই নেতৃত্ব দেবেন তাকেই স্বাগত জানাব। তার নেতৃত্বে কাজ করছি। আগামীতেও করবো। ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল। সব সময় ঝুকি নিয়ে মাঠে থেকে রাজনীতি করেছি। নতুন কমিটির গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পেলে  সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনা মেনেই কাজ করবো। সংগঠণকে গতিশীল করবো।    

যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু  যায়যায়দিনকে বলেন, সংগঠনের পদে থেকে দায়িত্ব পালন করছি। যখন যা নির্দেশনা এসেছে তা পালন করেছি। নতুন কমিটিতে গুরুত্বপুর্ন পদের জন্য আমি প্রার্থী। দায়িত্ব পেলে সংগঠনের জন্য কাজ করবো।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম যায়যায়দিনকে বলেন, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের একাধিক পদে এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছি। সব সময় দলের নির্দেশনা মেনে কাজ করেছি। আমার কাজের সঠিক মুল্যায়ন করলেই গুরুত্বপূর্ন পদে আমার জায়গা হবে বলে বিশ্বাস করি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT