ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা চার কেজি ভারতীয় রুপাসহ এক নারী আটক

author
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

প্রকাশিত : ২২ মে, ২০২৬ ভোর ৪:৫১
ad003
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভারতীয় ৪ কেজি ওজনের ছোট বড় ১৮টি ভারতীয় রূপার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ মে) বেলা পৌনে ২টার সময় ঢাকা থেকে ট্রেনযোগে ফেরার পর রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের নিকট চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান  রাত সোয়া ৮টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল তাঁর সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের নিকট চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা ঢাকা থেকে ট্রেনযোগে আসা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট চাঁদপুরের মরহুম শাহজাহানের স্ত্রী রিজিকা বেগমকে (৬০) আটক করে। তারপর তার দেহ ও ব্যাগ তল্লাশী করে ছোটবড় ১৮টি অবৈধ ভারতীয় রূপর বার ও তার হাতে থাকা একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার করা রূপার আনুমানিক ওজন ৪ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক  মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে বিজিবি। উদ্ধার করা রূপাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাজমুল হাসান। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT