ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জবির ১১১তম সিন্ডিকেটে কঠোর সিদ্ধান্ত

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না ক্লাস, সেমিস্টার ও পরীক্ষায়

author
মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ ভোর ৪:৫৮
ad003
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১১তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কৃত হলে তিনি বহিষ্কারকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো সেমিস্টার কার্যক্রম, ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা এবং একাডেমিক পরিবেশ সুরক্ষিত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। 

সংশ্লিষ্টরা বলছেন, এর আগে সাময়িক বহিষ্কারের পরও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বহিষ্কারের সময়কালীন একাডেমিক কার্যক্রমে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ ও বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার প্রবণতা আরও জোরদার করবে। 

সিন্ডিকেট সভায় গৃহীত এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT