ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক যেন উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যেই সরকার সরাসরি ধান ক্রয় করছে

- মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন

author
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ১১:৫১
ad003
কৃষক যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যেই সরকার সরাসরি ধান  ক্রয় কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কৃষক অ্যাপস চালুর ফলে মধ্যস্বত্বভোগীদের প্রয়োজন কমে গেছে। এখন কৃষকরা সহজেই অ্যাপসের মাধ্যমে সরাসরি সরকারি ভাবে ধান বিক্রি করতে পারছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (২২ মে) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রানীগঞ্জ এলএসডিতে  অভ্যন্তরীণ বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষকের কল্যাণের কথা বিবেচনা করেই সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ করেন। আপনাদের মতে এ উপজেলায় ধানের উৎপাদন বেশি হলেও বরাদ্দ তুলনামূলক কম। তাই বিষয়টি খাদ্যমন্ত্রীর নজরে আনা হবে,যেন অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে আরও বেশি ধান- চাল কৃষক ও মিলারদের কাছ থেক সরকারি ভাবে সংগ্রহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা: নাহিদা আখতারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ,উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী প্রমুখ। 

আলোচনা সভার শেষে মিলার মো. মাহফুজার  লাবলু ও মাসুদ রানার  কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল ও কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে  ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধনী করেন প্রধান অতিথি। চলতি বছর এ উপজেলার ৮৪ টি মিলাদের কাছ থেকে ১৪৭৭মে.টন চাল ও ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ মে. টন ধান ক্রয় করবে সরকার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধার,এলএসডি কর্মকর্তারা, সাংবাদিক, মিলার ও বোরো ধান চাষীরা উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT