ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরের ধামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

author
Editor

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ সকাল ৭:৩৯
ad003
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বন্দরে গলায় ফাঁস দিয়ে যুবক নয়ন হোসেন (২১) আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ির পুলিশ। নয়ন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈড়ারবাড়ি এলাকার শহীদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে নয়ন ভিতর দিয়ে দরজা বন্ধ করে তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টা সময় অনেকবার ডাকার পরেও তার সাড়া না পেয়ে বাহির থেকে জানালা দিয়ে তাকালে নয়নকে ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তৎক্ষনাৎ বাড়ির অন্যান্য লোকদের সহায়তায় দরজা বাহির থেকে ভেঙ্গে ঘরে ঢুকলে চালের লোহার এঙ্গেলের সাথে গলায় ওড়না পেঁচানো ও নয়নকে মৃত অবস্থায় দেখতে পাই। 

ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মাহমুদ আলম জানান, 'খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে'।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT