ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদ সামনে রেখে মাঠে ওসি আল মামুন

মাদক-ছিনতাই প্রতিরোধে মুসল্লিদের সঙ্গে ব্যতিক্রমী মতবিনিময়

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ১১:৫২
ad003
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোণা মডেল থানার উদ্যোগে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পূর্ব চকপাড়া এলাকার নূর জামে মসজিদে এ মতবিনিময় সভায় অংশ নেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার।

এ সময় তিনি ঈদকে কেন্দ্র করে বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, ঈদের সময় অপরাধপ্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত থানা পুলিশকে অবহিত করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত মুসল্লিরাও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং অপরাধ দমনে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT