ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ, সহিংসতায় শিশু হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদ সিপিবির

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ মে, ২০২৬ দুপুর ১:১৫
ad003
ধর্ষণ, সহিংসতায় শিশু হত্যা ও হামে পাচ শতাধিক শিশু মৃত্যুর প্রতিবাদে সূত্রাপুরের লোহারপুল মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,  সূত্রাপুর থানা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার বিকালে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির অন্যতম নেতা কমরেড জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক তনিমা নাহার সোমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রীজম ফকির প্রমুখ। 

সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশে বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা ন্যায়বিচারের পরিপন্থি। এ কারণে বিচারহীনতার অপসংস্কৃতি তৈরি হয়েছে। শিশু ধর্ষণ, হত্যা, নিপীড়ন ও সহিংসতা বন্ধ করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইবুনালে এ ধরনের হত্যাকাণ্ড এবং নির্যাতনের শাস্তি নিশ্চিত করতে হবে।
 
নেতারা বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় এবং বিতরণ না করার কারণে পাচ শতাধিক শিশু হত্যার দায়ে ড. ইউনুস, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংশ্লিষ্টদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT