ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে চাল বিতরণ ও আলোচনা সভা

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২২ মে, ২০২৬ দুপুর ৩:১৯
ad003
রাজধানীর ধানমন্ডি লেকপাড়ে শুক্রবার সকাল  ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক - খোন্দকার সালাহউদ্দিন ( রমি)র উপস্থিতিতে এই চাল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে আরও অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শহীদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।

চাল বিতরণ শেষে লেকপাড়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে নবগঠিত কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক শক্তি জোরদারের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল— নবগঠিত কমিটির পরিচিতি সভার বিষয়ভিত্তিক বিশ্লেষণ, বিভিন্ন থানা কমিটির চূড়ান্তকরণ, পরবর্তী সভার বিষয়বস্তু ও তারিখ নির্ধারণ এবং বিবিধ সাংগঠনিক আলোচনা। 

এছাড়া সংগঠনের প্রত্যেক সদস্যের করণীয় ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে একটি বিশেষ ওরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ব্যাপারেও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, জনকল্যাণমূলক কাজের পাশাপাশি দলকে সুসংগঠিত করতে মাঠপর্যায়ে তাদের এই কার্যক্রম ও সাংগঠনিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT