ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে হেঁটে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ মে, ২০২৬ দুপুর ২:২৪
ছবি-সংগৃহীত ছবি-সংগৃহীত
ad003
রাজধানীর গুলশানের বাসা থেকে হেঁটে বিএনপির দলীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে নিজ বাসায় আসরের নামাজ আদায় শেষে তিনি গুলশান কার্যালয়ে আসেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতেই ছুটির দিনে দলীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান।

জানা গেছে, এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তারেক রহমান। সেদিনের মতো এবারও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চেক সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT