ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ কারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা হবে

author
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সকাল ৬:৫৭
ad003
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিশু ধর্ষণকারীর সর্বচ্চো শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করেছেন বলে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এডেজ এম জাহিদ হোসেন বলেছেন, যারা শিশু নির্যাতন করে কিংবা ধর্ষণ করে তাদের কোন ভাবে ছাড় দেওয়া হবেনা। বর্তমান সরকারের সময়ে এ ধরণের ঘটনায় পুলিশ অপরাধীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছেন।  এ ধরনের ঘটনায় সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত বিচার করার জন্য নিশ্চয়তা দেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, শিশু ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদা বাজি করলে তাদের বিন্দু মাত্র ছাড় দেয়া হবেনা। সে যে দলের হোক না কেন।

বিএনপি সরকার জনগণের ভোটের সরকার বলে উল্লেখ করে মন্ত্রী  বলেন  কিছু কিছু ঘটনায় একটি পক্ষ রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে উত্তেজিত করে মব সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্রকারীরা বোকার স্বর্গে বাস করছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে। কাজেই ধাক্কা মেরে  এ সরকারের পতন ঘটনো যাবেনা। প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ২১ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হয়েছে। এবং কৃষকদের ১০ হাজার টাকা মওকুফ করা হছে। আগামী ২০২৯ সালের মধ্যে অন্তত ২ কোটি লোককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।  শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।  

বিএনপি উপজেলা শাখা সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এলাকাবাসী তাদের  রাস্তাঘাট, দীর্ঘদিনের দাবি হিলিরেলস্টেশনে ঢাকা রুটে চলাচলকারী   ট্রেনের যাত্রা বিরতি সহ  বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সহ   জনদূর্ভোগের কথা তুলে ধরলে । মন্ত্রী সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস  দেন। সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি উপজেলা শাখা সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর শাখা  সভাপতি মোতালেব হোসেন খান মিঠু। উপস্থিত ছিলেন,   হাাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, ওসি জাকির হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ নেত্রবিন্দু। 

শেষে মন্ত্রী ৫ টি প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন -২ শীর্ষক  প্রকল্পের আওতায় ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন। এর মধ্যে রয়েছে,,হিলি  মাদ্রাসা কর্তৃপক্ষের  নামের ৫ লাখ টাকার ,পাউসগারা মাদ্রাসা কর্তৃপক্ষের  নামে ৩ লাখ টাকার,, চন্ডিপুর মসজিদ কর্তৃপক্ষের নামে ৩ লাখ টাকার, চন্ডিপুর রাধা কৃষ্ণ  মন্দির কর্তৃপক্ষেরে নামে ৩ লাখ টাকার ও দক্ষিণ বাসুদেবপুর  মিশন  কর্তৃপক্ষের নামে    ৩ লাখ টাকার চেক বিতরণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT