মানিকগঞ্জের শিবালয়ে মাদক দ্রব্যসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৪ গ্রাম হিরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে মাদকদ্রব্য এবং ৩ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার শিবালয় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ উক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে আটক করে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে।
আটকাকৃতরা হলেন, মোঃ ইয়াছিন মোল্লা (৪৩), মোঃ উজ্জল হোসেন জামিল জীবন (৩৯), মোঃ এ কে এম রিয়াদ হোসেন (২৯), শহিদুল ইসলাম দিপু (৩০), সুবল হালদার (৩২), মোঃ রুবেল (৩৫), মোঃ ইয়াছিন (৩৪), মোঃ তজিম উদ্দিন (৩৮), মোঃ মাসুম (৩২), আকাশ (২৫), মোঃ আলতাফ হোসেন (৩৭) মো: রবিউল। এরা সবাই মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসিন্দা।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স। এ ব্যাপারে কোন ছাড় নাই। শুক্রবার মাদক ও অন্যান্য মামলাসহ মোট ১২ জনকে আটক করে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।