ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে মাদকসহ বিভিন্ন মামলায় আটক ১২

author
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সন্ধ্যা ৬:১১
ad003
মানিকগঞ্জের শিবালয়ে মাদক দ্রব্যসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৪ গ্রাম হিরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে মাদকদ্রব্য এবং ৩ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার শিবালয় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ উক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে আটক করে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে।

আটকাকৃতরা হলেন, মোঃ ইয়াছিন মোল্লা (৪৩), মোঃ উজ্জল হোসেন জামিল ৥ জীবন (৩৯), মোঃ এ কে এম রিয়াদ হোসেন (২৯), শহিদুল ইসলাম দিপু (৩০), সুবল হালদার (৩২), মোঃ রুবেল (৩৫), মোঃ ইয়াছিন (৩৪), মোঃ তজিম উদ্দিন (৩৮), মোঃ মাসুম (৩২),  আকাশ (২৫), মোঃ আলতাফ হোসেন (৩৭) মো: রবিউল। এরা সবাই মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসিন্দা।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স। এ ব্যাপারে কোন ছাড় নাই। শুক্রবার মাদক ও অন্যান্য মামলাসহ মোট ১২ জনকে আটক করে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT