ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ২ জন মাদক কারবারি আটক

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সকাল ৫:২০
ad003
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে  আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃত ব্যক্তিরা হলেন-  সদর উপজেলা বড় চর সামাইয়া ৫ নং ওয়ার্ডের মোঃ আব্দুল মালেক মাস্টারের ছেলে মোঃ নূর আলম(৫১), ও একই এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে  মোঃ আনোয়ার হোসেন (৫২)।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানাধীন চর সামলাইয়া শিয়ালি বাড়ি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ( ২১ মে)  রাত ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে  প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT