ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মানববন্ধনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

author
রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সকাল ৯:১০
ad003
রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব। 

আজ শনিবার (২৩ মে) সকালে নগরীর জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। 

বক্তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করা হচ্ছে। তারা সাংবাদিক নুরে ইসলাম মিলন, সুরুজ আলী ও মিশাল মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় বক্তারা শিশু রামিসাসহ সারাদেশে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। 

তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT