ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে রিক্সা গ্যারেজে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

author
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সকাল ১০:১৯
ad003
নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ওসমানী রোডস্থ মেসার্স সুমনা ট্রেডার্স ( রিক্সা গ্যারেজ) শনিবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাতের কারণ জানাযায়নি। গ্যারেজ মালিক সবুজ মিয়া ঘটনাটি রহস্য জনক ও ষড়যন্ত্র করে এমনটা ঘটিয়েছে।

সুত্রে জানাযায়, উপজেলার মুড়ার পাটলী গ্রামের আদম আলীর ছেলে সবুজ মিয়া দীর্ঘদিন ধরে ওসমানী রোডস্থ রিক্সার গ্যারেজ এর ব্যবসা করে আসছেন। প্রতিদিন রাতে তার ওই গ্যারেজে ১৫/২০টি রিকশা চার্জে লাগানো থাকে। নতুন ও পুরাতন ব্যাটারীসহ মুল্যমান মালামাল রয়েছে। 

শনিবার ভোর ৫ টার দিকে হঠাৎ করে ওই গ্যারেজে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের নজরে আসে। প্রাণপণ চেষ্টা করে স্থানীয় লোকজন নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত সবুজ মিয়া জানান, তিনি রাত ১ টায় সব কিছু চেক করে বাড়িতে যান। ভোরে আগুনের খবর পান। তার দাবী কেউ ষড়যন্ত্র করে এমনটা ঘটিয়েছে। তিনি প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT