ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এমরানুর রেজা

দ্রুত উদ্যোগ গ্রহণ না করলে পরিত্যক্ত নগরী হবে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ দুপুর ২:৪২
ad003
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের কমান্ডার আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা বলেছেন, দ্রুত উদ্যোগ গ্রহন না করলে পরিত্যক্ত নগরীতে পরিনত হবে ব্রাহ্মণবাড়িয়া।

তিনি শনিবার দুপুরে শহরের কালাইশ্রীপাড়ায় অবস্থিত তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

এ সময় আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা বলেন, যানজট সমস্যায় নাকাল অবস্থা পৌরবাসীর। শহরের প্রতিটি রাস্তাতেই তীব্র যানজট। পরিকল্পিত উপায়ে শহর গড়ে না উঠায় এই শহরে ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ ব্যবস্থাপনার অবস্থায় খুবই খারাপ, রাত ১০টার পর শহরের অধিকাংশ মহল্লায় গ্যাস থাকেনা, শহরের প্রতিটি মহল্লাতেই মাদকের ছড়াছড়ি, বিদ্যুৎ সংকট চরমে। তিনি বলেন, পৌর সভার প্রতিটি রাস্তার ফুটপাত অবৈধ দখলবাজদেও দখলে। ফুটপাত দিয়ে হাটা-চলা যায়না। এই অবস্থায় শহরবাসীর মধ্যে অসন্তোষের সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শহরের বড় বড় খালগুলোতে পরিকল্পিতভাবে ড্রেনে রূপান্তর করা হয়েছে। প্ল্যান পাস না করিয়েই শহরের বহুতল বিশিষ্ট ইমারত নির্মাণ করা হচ্ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ নিরব। তিনি বলেন, পৌরসভায় লাইসেন্সবিহীন রিকসার ছড়াছড়ি, বিভিন্ন ইউনিয়নের রিকসাও শহরের চলাচল করে। তিনি বলেন, রিকসা ভাড়ার কোন লাগাম নেই। যাত্রীরা রিকসা চালকদের হাতে জিম্মি। তিনি বলেন, অবৈধ রিকসা ও ইজিবাইকের বিরুদ্ধে পৌর সভার কোন অভিযান নেই। কেন তারা অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেননা তা পৌর কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

মতবিনিময়কালে আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা বলেন, পাড়া-মহল্লায় প্রকাশ্যে মাদক বিক্রি করা হলেই পুলিশী নজরধারী বা এ্যাকশন নেই। সাধারণ মানুষ মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি। মানুষ ভয়ে কিছু বলতে পারেনা। তিনি বলেন, প্রথম শ্রেনীর পৌরসভা হওয়া সত্বেও পৌরবাসী সেবা পাচ্ছেন না। শহরের প্রায় সকল পাড়া-মহল্লার রাস্তা-ঘাটই চলাচলের অনুপযোগী। শহরে চুরি ছিনতাই বেড়ে গেলেও পুলিশের কার্যকর কোন ভ‚মিকা নেই। তিনি বলেন, শহর খালের অবস্থা খুবই নাজুক। খালের পৈরতলা অংশে খালের মাঝখানে ওভারব্রীজের পিলার করা হয়েছে। খালের মধ্যে পিলার রেখে খালে নাব্যতা ফেরানো যাবেনা। তিনি বলেন, দায়সারাভাবে টাউন খাল খনন করা হচ্ছে।

তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল পৌর এলাকার সকল সমস্যা সম্পর্কে অবগত। তবু তিনি কেন এ সকল সমস্যা সমাধানের জন্য কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছেন না তা আমার বোধগম্য নয়।
মতবিনিময়কালে আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা শহরের সীমাহীন যানজট নিরসনে, পর্যাপ্ত ট্রাফিকিং ব্যবস্থা, শহরের মসজিদ রোড ও পুরাতন কোর্ট রোডকে ওয়ানওয়ে, শহরের ড্রেনগুলোকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন, অবৈধ ইমারত নির্মানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও শহরের যানজট নিরসনে একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT