ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ বিকেল ৪:০৩
ad003
ঢাকার পল্লবী তে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার  বৈরচুনা বাজারে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে নওডাংগা আদর্শ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বৈরচুনা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তুহিনুর আলম ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন  হামিদুর রহমান, ১১নং বৈরচুনা ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, টিচার্স কো-অর্ডিনেটর আব্দুর রউফসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষকরা।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT