ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেএসপি কাপ বক্সিং এ বিকেএসপি চ্যাম্পিয়ন

author
কাশিমপুর (কোনাবাড়ি) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ৯:৪৩
ad003
গতকাল বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে শেষ হয়েছে ৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০২৬। তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি -৮টি ওজন ক্যাটাগরির মধ্যে ৫ টি স্বর্ণ ও ১ টি তাম্রসহ সর্বমোট ৬ টি পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন ও রাজশাহী মর্ডান বক্সিং ক্লাব ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তাম্র সহ মোট ৬টি পদক নিয়ে রানার্স-আপ হয়। 

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ। এর আগে গত ১৯ মে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মোঃ ফায়জুর রহমান ভূঁইয়া।

প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩৮ টি দলের ১২২ জন বক্সার অংশগ্রহণ করেন। বিকেএসপি কাপ বক্সিং, বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি সফল ভাবে শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT