ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্য গুলিতে রক্তাক্ত কক্সবাজার আদালত পাড়া

author
কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ৯:৫২
ad003
কক্সবাজার জেলা ও দায়রা জজ আালত প্রাঙ্গণে প্রকাশ্যে প্রতিপক্ষের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক নেতাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অস্ত্রসহ একজনকে আটক করেছে।গোলাগুলির এই ঘটনায় আাদালত চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে আাদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষর্শী স‚ত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তাঁর সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আাদালতে এসেছিলেন। হাজিরা শেষ করে তারা আদালত ভবন থেকে বের হয়ে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদেক লক্ষ্য করে আচমকা একাধিক রাউন্ড গুলি বর্ষণ শুরু করে। এসময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে মহিউদ্দিন ও রণিসহ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক নেতা গুলিবিদ্ধ হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কক্সবাজার সর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সেখানে তারে চিকিৎসা চলছে। ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ সদস্য আাদালত চত্বরে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, কক্সবাজার আাদালত প্রাঙ্গণে গোলাগুলির খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রæত অ্যাকশনে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ জিয়াউল হক নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT