ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে নান্নু মাস্টার মেমোরিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

author
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ১১:১০
ad003
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে নানা আয়োজনে নান্নু মাষ্টার কিন্ডারগার্টেনে  বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সোমবার সকালে অত্র কোচিং প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়েছে।

এক দিনব্যাপী এ অনুষ্ঠানে মো: মমিন তালুকদার উজ্জ্বলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় ,  পৃষ্ঠপোষকতায়  ছিলেন  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম,  বিএনপির  যুগ্ম সম্পাদক মো:  ঈসমাইল  হোসেন জাবিউল্লাহ, সহকারী শিক্ষক নুরুল ইসলাম , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার ও শরীফুল ইসলাম  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা। এসময় কোমলমতি   শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন  পুরস্কার তুলে দেন । 

প্রধান অতিথি জাহিদ মোল্লা  শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের   সাফল্যের ধারা অব্যাহত থাকবে।  স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্য তুলে ধরেন। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নান্নু মাষ্টার কিন্ডারগার্টেনের  শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে।  ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অভিভাবকগণ এবং কিন্ডারগার্টেনের  শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT