ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় আবারও পাঁচ বছরে শিশু ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ১১:২৪
ad003
নারায়ণগঞ্জ ফতুল্লায় আবারও পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার (৪৮)  নামে ওই দর্শনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের বাসিন্দা। সে ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় স্বপরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

আজ রোববার (২৪ মে) দুপুরে ওই দর্শনকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

জানা গেছে, অভিযুক্ত আনোয়ার ও ধর্ষণের শিকার শিশুটির পরিবার তল্লা এলাকায় জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। শিশুর পিতা মাতা দুজনেই পোশাক কারখানায় কাজ করতো। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও শিশুর পিতা-মাতা কাজের উদ্দেশ্যে যান। 

এ সময় সুযোগ বুঝে ধর্ষণকারী আনোয়ার মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ওই শিশুটির ঘরে প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে দর্শন করে। পরে রাত আটটার দিকে শিশুটির পিতা-মাতা বাসায় আসলে সে দর্শনের বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা দর্শনকারী আনোয়ারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

এ বিষয়ে ফতুলা থানার (ওসি) মাহবুব আলম জানান বিষয়টি পুলিশের নজরে আসছে। তদন্ত চলছে। ঘটনা সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT