ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দর ৭ দিনের ছুটির কবলে, বন্ধ থাকছে আমদানি-রপ্তানি বাণিজ্য

author
বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ দুপুর ১:৩০
ad003
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা ৭ দিন সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এ সময় বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন জানান, ঈদের ছুটিতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো ধরনের সমস্যা হবে না। পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। ছুটি শেষে আবারও বেনাপোল স্থলবন্দর তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে আসবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT