ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ঝড়ে গাছচাপায় গর্ভবতী গাভীর মৃত্যু

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ মে, ২০২৬ সকাল ৮:৪৮
ad003
নেত্রকোণার কেন্দুয়ায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক কৃষকের একটি গর্ভবতী গাভীর করুণ মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী (হিন্দুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষক শিবেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা হাওর থেকে তার গর্ভবতী গাভীটি বাড়িতে নিয়ে আসছিলেন। এসময় বাড়ির পেছনে পৌঁছালে বড় একটি গাছের ডাল ভেঙে গাভীটির ওপর পড়ে যায়। এতে গাভীটি গুরুতর আহত হয়ে কিছুক্ষণের মধ্যেই গাভীটির মৃত্যু হয়।

গাভীটির আনুমানিক মুল্য হবে ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী শিবেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা । তিনি আরো জানান, আমার ৫ সদস্যের পরিবারে সামান্য কিছু জমি রয়েছে । তাছাড়া ১টি বাছুর গরু রয়েছে । আমার গাভী গরুটি মারা গেছে । আমার আর্থিক অবলম্বন ছিলো এটি । হঠাৎ এ ঘটনায় ভেঙে পড়েছেন বলেও জানান তিনি ।

তাঁর প্রতিবেশী শিক্ষক অনুকূল চন্দ্র সরকার বলেন, অস্বচ্ছল পরিবারটি সরকারি কোন অনুদান পেলে অনেক উপকৃত হতো৷ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে গণমাধ্যম জানান আর্থিক অনুদানের জন্যে একটি লিখিত আবেদনের পরামর্শ দেন এবং ভুক্তভোগীকে আর্থিক সহযোগিতার আশ্বস প্রদান করেন তিনি ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT