ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পশুর হাটের নিরাপত্তা পরিদর্শনে র‌্যাব-৮ এর অধিনায়ক

author
বরিশাল বু্্যরো

প্রকাশিত : ২৬ মে, ২০২৬ বিকেল ৫:২২
ad003
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-৮ সড়ক ও গরুর হাটে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। মোতায়েন করা হয়েছে ২০ টি পেট্রোল টিম।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে এসব কার্যক্রম নিয়ে নগরীর রূপাতলীস্থ দপদপিয়া ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের ঊর্ধতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। 

ড্রোনের মাধ্যমে হাট এলাকা মনিটরিং করা হচ্ছে। জালটাকা প্রতিরোধে কন্ট্রোল রুমে সনাক্তকরণের জন্য অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। র‌্যাব-৮ এর আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ হাটগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং ২০ টি পেট্রোল টিম  মোতায়েন করা হয়েছে। র‌্যাব-৮ এর আওতাধীন এলাকার ঈদগাহ সমূহে গোয়েন্দা কার্যক্রমসহ পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সর্বোপরি, বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং শহরের আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী এবং নদীতে বোট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। 

সার্বিকভাবে বরিশাল বিভাগের জনগণকে একটি নিরাপদ ও আনন্দঘন ঈদ উপহার দিতে র‌্যাব-৮ বদ্ধপরিকর। এদিন র‌্যাব-৮ এর ঊর্ধতন কর্মকর্তারা নগরীর বিভিন্ন পশুরহাট, বাস ও লঞ্চ টার্মিমাল এলাকা পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র‌্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন,(জি) ও মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানসহ ঊর্ধতন কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT