দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের নামাজ শেষ করে নগরবাসী পশু কুরবানি করছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কোরবানি করছেন।
দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কোরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা বৈধ।