মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভৈরবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যগে আজ শনিবার (৩০ মে) দুপুরে ভৈরব কেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্র ও পাট মন্ত্রনলায়ের প্রতিমন্ত্রী শরীফুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, পৌর বিএনপির সভাপতি হাজি মো.শাহীন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রমূখ।
এসময় বস্র ও পাট মন্ত্রনলায়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি আরো বলেন,বর্তমান সরকারের বয়স মাত্র সাড়ে ৩ মাস অতিক্রম করেছে। এরই মধ্যে দেশে সরকারের সুফল বইতে শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্রও অব্যহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, এতো স্বল্প সময়ের মধ্যে ভৈরব ও কুলিয়ারচরে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।এর মধ্যে ভৈরব শহর রক্ষা বাধ,ভৈরব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন, কুলিয়ারচর টেক্সটাইল টেকনিক্যাল কলেজসহ বেশ কিছু প্রকল্প রয়েছে।তাছাড়া কিশোরগঞ্জ জেলায় ১৫শ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে ভৈরবের ১১শ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেন স্থানীয় সাংসদ ও বস্র ও পাট মন্ত্রনলায়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।