নরসিংদীর মনোহদীতে পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণে মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিন বিকেল থেকে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মনোহরদী পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীগণ নিরলসভাবে কাজ করে অধিকাংশ এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছেন এবং অবশিষ্ট এলাকাগুলোতেও কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি মনোহরদী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুক পোস্ট এর মাধ্যমে অবহিত করা হয় যে। পৌরসভা বা উপজেলার কোনো এলাকায় যদি এখনও কোরবানির পশুর বর্জ্য, ময়লা-আবর্জনা বা অপরিচ্ছন্ন পরিবেশ পরিলক্ষিত হয়। তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন।