ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রামুতে জিয়ার ৪৫তম মৃত্যু বার্ষিকীতে এমপি কাজল

জিয়াউর রহমানই দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন

author
রামু(কক্সবাজার)প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ দুপুর ১:৫০
ad003
কক্সবাজারের রামুতে জাতীয়তাবাদী দল বিএনপি'র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর  ৪৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। (৩১ মে) রবিবার বিকাল ৩টায় রামু উপজেলা বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত মৃত্যু বার্ষিকীতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক মোক্তার আহমদ। রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, (কক্সবাজার সদর-রামু-ঈদগাও-৩) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতার আলম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহাম্মদ, রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধরী, আহবায়ক কমিটির সদস্য শেখ আবদুল্লাহ, ফয়সাল কাদের, বিএনপি নেতা শহীদ উল্লাহ চেযারম্যানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি বক্তব্যে এমপি কাজল বলেন, বিএনপির প্রতিষ্ঠাই হলো দেশের সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এদেশে যখনই সংকট এসেছে বিএনপিই এক মাত্র সকল সংকট মোকাবেলা করে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সদা সর্বদা কাজ করে গেছেন। জিয়ার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দলকে এগিয়ে নিতে হবে। অন্যতায় শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সফল হওয়া যাবেনা। এসময় রামু উপজেলার তৃণমূল থেকে অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT