ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫ তম শাহাদৎবার্ষিকী

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ৭:১২
ad003
আজ ১জুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের আজ ৫৫ তম শাহাদৎ বার্ষিকী। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১ জুন পীরগঞ্জ শহর থেকে তাঁেক ধরে নিয়ে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার বৃহৎ বধ্যভূমি খুনিয়াদিঘিতে বেয়নেট খুঁচিয়ে ও ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে। 

তিনি তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার রাণীশংকৈল রামগঞ্জ হাই স্কুল থেকে এন্টানাস পাস করেন। তিনি ঠাকুরগাঁও মহকুমার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ সদর ইউনিয়নের একাধারে প্রেসিডেন্ট, পঞ্চায়েত ও চেয়ারম্যান ছিলেন। পেশায় তিনি হেমিও ডাক্তার হলেও রাজনীতিবিদ ও সমাজ সংস্কারও ছিলেন। 

খাদেম মতিউর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় (ভদ্রপাড়া) গ্রামের মসলেউদ্দিনের পুত্র এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহীর পিতা ও পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের দাদা। 

স্বাধীনতার ৫৫ বছর পরেও তাঁর নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় গেজেট ভূক্ত না হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাঁর নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় গেজেট ভূক্ত করার জন্য সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে। তাঁর শাহাদৎ বাষির্কীতে পরিবারের পক্ষ থেকে দোয়া খায়ের আয়োজন করা হয়েছে।  
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT