ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার

author
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ দুপুর ১:৪৪
ad003
ময়মনসিংহের ভালুকায় মো. মোস্তাক (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী টাওয়ার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোস্তাক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের মোস্তফা কামালের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমতলী টাওয়ার এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করে।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT