ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

author
দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ দুপুর ১:৪৬
ad003
মাদক ও ইভটিজিং বিরোধী সমাজ গঠনে  মানিকগঞ্জে ঘিওরে মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ( ১ জুন) সন্ধ্যায়  ঘিওর উপজেলার বিএনপি'র কার্যালয়ের সামনে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং  সদস্য  এস এ জিন্নাহ কবীর বলেছেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই। যুব সমাজের কাছে আমার একটি দাবি মাদক ছেড়ে মাঠে আসুন।  আমি এলাকায় উন্নয়ন করব,যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে আসতে হবে। 

মাদক  চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং কারী যেই হোক তার বিরুদ্ধে সকলের অবস্থান নিতে হবে। মাদক চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে  পাড়া মহল্লায় কমিটি গঠন করতে হবে।   মাদক কারীকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। 

সমাবেশে ঘিওর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। 

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির   সাবেক সাধারন  সম্পাদক  এ্যাড. কাজী ওয়াজেদ  আলী মিস্টার, সাবেক সহ-সভাপতি  আবু রেজা কায়ছার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:জানে আলম, সাবেক সহ-সাধারন সম্পাদক  ফিরোজ আলম বাবু,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক  মো : ফেরদৌস রহমান,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া,সাবেক সাংগঠনিক  সম্পাদক মিজানুর রহমান খান কুদরত, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ,   ঘিওর  উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়া, জেলা যুবদলের  নেতা আমীর হামজা পিন্টু, াঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়  শওকত আলী,  ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী,জেলা  ছাত্র দলের সহ-সাংগঠনিক অনিক হাসান   সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT