ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড কাপ কাউন্ট ডাউন, আর মাত্র নয় দিন

author
স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত : ১ জুন, ২০২৬ বিকেল ৪:৩৯
ad003
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর মাত্র নয় দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের, যা যৌথভাবে অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ‘দি গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বৈশ্বিক আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে।

এবারের ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। 

এতদিন ৮টি গ্রুপে ৩২টি দল ওয়ার্ল্ড কাপে খেললেও নতুন সংস্করণে দল সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৪৮। ফলে গ্রুপের সংখ্যাও বেড়ে দাড়িয়েছে ১২টিতে।

ফিফার এই সম্প্রসারিত আয়োজন বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে  করছেন বিশ্লেষকরা। অধিক সংখ্যক দেশের অংশগ্রহণের ফলে ওয়ার্ল্ড কাপ আরো জমজমাট ও বৈচিত্র্যময় হবে। একই সঙ্গে নতুন দেশগুলোর জন্য বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগও তৈরি হবে।

ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর এখন শেষের পথে। বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ আগামী ১১ জুন থেকে থাকবে ওয়ার্ল্ড কাপ মহারণের দিকে। খেলার পাতায় আজ চোখ রাখুন ওয়ার্ল্ড কাপের ‘এ’ গ্রুপ বিশ্লেষণে।



সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT