ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

author
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ৭:১৩
ad003
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রীতম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাড়ালো ০৪ জনে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার (১ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৯৬৯ জন এবং গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয় ভর্তি হয়েছে ১১ জন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT