ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় নানা বাড়িতে গিয়ে বাকপ্রতিবন্ধী শিশু নিখোঁজ

author
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ৭:৫৬
ad003
পাবনার ভাঙ্গুড়ায় নানা বাড়ি বেড়াতে গিয়ে জিহাদ (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। ওই শিশুটি উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে। 

এদিকে একমাত্র সন্তানকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এঘটনায় আজ সোমবার (১ জুন) সকালে শিশুটির বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

বাবা জাফর ইকবাল জানান, চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে ঢাকার সাভারে বসবাস করেন। ঈদ করতে তারা বাড়ি এসেছিলেন। পরে গত শনিবার স্ত্রী-সন্তান নিয়ে তিনি শশুর বাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান।

তিনি আরও জানান, ঘটনার দিন রবিবার বিকেল ৫ টার দিকে তার ছেলে বাকপ্রতিবন্ধী জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্তানের খোঁজ না পেয়ে তারা সবাই চিন্তিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. আরিফুল ইসলাম বলেন, পুলিশ নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT