ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ৮:৩০
ad003
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০২ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রম, সরকারি বিভিন্ন উদ্যোগের প্রচার-প্রচারণা এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন স্থানীয় সমস্যা, জনসেবার মানোন্নয়ন এবং তথ্যপ্রাপ্তির বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT