ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রে সালমান খানের ‘হরিণ হত্যা’র ঘটনা !

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ৮:৩৬
ad003
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘কালা হিরাণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে।  বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের অন্যতম আলোচিত এই ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি করায় এর পরিচালক ও প্রযোজককে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমানের আইনজীবী।  

নোটিশে সিনেমাটির মুক্তি আপাতত স্থগিত রাখা এবং সামাজিক মাধ্যম থেকে এর প্রচারণামূলক সব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল আসন্ন এই সিনেমাটির পোস্টার।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের আইনজীবীর পাঠানো এই নোটিশটি মূলত ছবির কাস্টিং ডিরেক্টর অক্ষয় পাণ্ডেকে উদ্দেশ্য করে পাঠানো হয়। তাতে দাবি করা হয়, সালমান খান তার নাম, ব্যক্তিত্ব বা তার জীবনসংশ্লিষ্ট কোনো ঘটনা সিনেমাটিতে ব্যবহারের অনুমতি বা সম্মতি দেননি। নির্মাতারা অভিনেতার খ্যাতি ও সুনাম ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। 

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত লিখিত ক্ষমাপ্রার্থনা না করলে নির্মাতাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

এই নোটিশের জবাবে সিনেমার প্রযোজক অমিত জানি সামাজিক মাধ্যমে লিখেছেন, সালমানের এই নোটিশের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো। কিন্তু তিনি এতে দমে যাবেন না। 

এই বিষয়ে সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT