নীলফামারীর সৈয়দপুরে আলো, জ্ঞান ও অনুপ্রেরণায় ভরপুর এক মনোমুগ্ধকর পরিবেশে ইকরা একাডেমি ফাউন্ডেশন (ওঅঋ)-এর তত্ত্বাবধানে মাদ্রাসা ইলহাম-এ ‘ইকরা নূরানী লেভেল-১ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জুন) বিকেলে শহরের ইসলামবাগস্থ মাদ্রাসা ইলহামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ১৫জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দেয়। অনুষ্ঠান শেষে গ্রুপভিত্তিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ ও সম্মাননার নিদর্শন হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত মাদ্রাসা ও খানকাহ সুফিয়ার গদ্দীনসীন হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিদ রেজা রিজভী সাহেব। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর স্টেশন মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আনোয়ার হোসাইন ভোলা।
আয়োজকদের মতে, ‘এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং ভবিষ্যতের আলোকিত প্রজন্ম গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা ও আত্মবিশ্বাসের আলো ছড়িয়ে দিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।