ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করে বললেন সাংসদ বাচ্চু

চুল পরিমাণ দুর্নীতি প্রশ্রয় দিবেনা সরকার'

author
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ দুপুর ১২:০৯
ad003
গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন,' দেখানো উন্নয়নের নামে বিগত সরকার দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। বড় বড় প্রকল্পের আড়ালে চলতো এসব অর্থ লোপাট। সেই টাকা বিদেশে পাচারসহ বাড়িগাড়ী করেছে। বর্তমান সরকার এমন দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিবেনা।'

তিনি বলেন,' ৪৪টি প্যাকেজের আওতায় শ্রীপুর উপজেলায় প্রায় ৪ শ ৫০ টি রাস্তার টেন্ডার দেওয়া হয়েছে। একই সাথে ৫০ কোটি টাকার কাজ ইতোমধ্যে পরিকল্পনা করা হয়েছে। মসজিদ মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা খাতে বরাদ্দের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। এগুলো যাতে যথাযথ বাস্তবান হয় সেদিকে কড়া নজরদারি করা হচ্ছে। '

রফিকুল ইসলাম বাচ্চু বলেন,' এ কলেজের নতুন ভবনের নির্মাণ কাজ যাতে শতভাগ সঠিক হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একই সাথে শিক্ষার মানোন্নয়নে সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার। আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কঠোর অবস্থানে আছেন। কোনো দুর্নীতিকেই চুল পরিমাণ প্রশ্রয়ের সুযোগ দেওয়া হবেনা। আর উনার কাছে এসব বিষয়ে বিন্দুমাত্র ছাড়ের সুযোগ নেই।'

সরকারের পরিকল্পনা সম্পর্কে রফিকুল ইসলাম বাচ্চু বলেন,' টেকসই উন্নয়ন ও জনবান্ধন প্রশাসন এ নীতিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সারাদেশের ন্যায় গাজীপুরকেও একটি উন্নত,মাদকমুক্ত ও চাঁদাবাজ মুক্ত শহর করার কাজে সরকারের সাথে সকলেই ঐক্যবদ্ধ হউন। নতুন দেশ গড়ার প্রত্যাশায় সরকার ও জনগণকে উৎসাহিত করুন।'

বুধবার (৩ জুন) সকালের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় এসব কথা বলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

এসময়,উপস্থিত ছিলেন, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এস এম কামরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নূরুল আমিন আকন্দ, কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন,শিক্ষক প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকারসহ কলেজের সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, শিক্ষার মান ও পরিবেশগত সমীক্ষায় গাজীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে নজর আসে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাত থেকে বরাদ্দকৃত ১৩০ফুট দৈঘ্য ও ৪৫ ফুট প্রস্থ ৪তলা ভবনটির অনুমোদন দেয়। যার প্রথম তলায় ১কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরবর্তী ধাপে নির্মাণ কাজ চলমান থাকবে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT