ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে যুবক খুন

author
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ দুপুর ২:৩১
ad003
নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া(দক্ষিণ পাড়া)গ্রামে গতকাল বুধবার (৩ জুন) এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। 

জানা যায়, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া (দক্ষিণ পাড়া)গ্রামের আমজদ আলির ছেলে মিলন মিয়ার নিকট প্রতিবেশী মমিন মিয়ার ছেলে ইমন মিয়া হাওলাত টাকা পায়। তা নিয়ে  গতকাল বুধবার (৩ জুন) দুই পক্ষের কথা কাটাকাটি এক পর্যায়ে মিলন মিয়ার নিকটাত্মীয় ইমন মিয়ার মাকে মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমন মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিলন মিয়াকে আঘাত করে।এসময় মিলন মিয়া (৩৫)  গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়  ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে জনতা আটক করে বেঁধে রাখে।পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, পাওনা টাকা কে কেন্দ্র করে ইমন মিয়া  মিলন মিয়াকে  ধারালো অস্ত্র দিয়ে  আঘাত করে।পরে নেত্রকোনা আধুনিক সদর  হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত  চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। ইমন মিয়া ও তার মা হাবিবাকে আটক করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT