ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাদশী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ৬:৩৭
ad003
বরিশালের গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৪ জুন) পরিচালিত এ অভিযানে একজন মাদকসেবীকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবনের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন। স্ত্রী না থাকায় তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করতেন এবং তার বিরুদ্ধে স্থানীয় নারী-পুরুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল।

পরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেল সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT